সাঈদের মৃত্যু দেখে কয়েকটা বাক্য মনের মাঝে ঘুরে খুঁজে ফিরছিল।
নিরব কান্না
Md Neyamul Islam
নিরব কান্না নিরবেই থেকে যায়
আমার বাংলায় সূর্য কি আর উঠবে না?
শিক্ষার আলোয় যেটুকু ছিল আলোকিত
আজ নিভিয়ে দিচ্ছে সেই প্রদীপ।
হাহাকার বুকে কত মা
আজ অশ্রুতে বুক ভাসায়।
আজ অন্ধকারের কারুন অবস্থায় ছাত্রসমাজ
কেউ লুটছে তার ফায়দা কেউবা গহীন অন্ধকারে ঠেলে দিচ্ছে।
দেশবাসী বুঝবে সেদিন,যেদিন শিক্ষার আলো নিভে যাবে,
অন্ধকার কালো ছায়া নেমে আসবে।
আজ হাজার আলোর পথিক কে যারা করছে ধিক্কার
মনে রেখো তোমাদের মাঝে অন্ধকার ঘনীভূত হচ্ছে।
আজ নেই তিতুমীর,জমিদারের বুকে কম্পন ধরাবার।
আজ নেই ভাসানী, কৃষকদের জাগ্রত করবার।
নেই মুজিব, ছাত্রদের সঠিক অধিকারের দাবি নিয়ে।
আজ নেই বিদ্রোহী নজরুল,কলমের খোঁচায় কাঁপিয়ে তুলতে ইংরেজদের।
আজ নেই রফিক সালাম বরকত
তবে আছে হাজারো তার উত্তরসূরী সাঈদ।

0 মন্তব্যসমূহ