Header Ads Widget

Responsive Advertisement

Riyad defies the conditions with a brilliant hundred 💯

 অ্যাডিলেড,


হ্যামিল্টন, কার্ডিফ ঘুরে শচীনের ঘরের মাঠ ওয়াংখেড়ে। ২০১৫ বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি ঘুরে ২০২৩ বিশ্বকাপ। মাঠ বদলেছে, সময় বদলেছে, বদলেছে আইসিসির টুর্নামেন্ট। কিন্তু বদলাননি মাহমুদউল্লাহ রিয়াদ।


ওয়ানডে ক্যারিয়ারে ৪ টি সেঞ্চুরি পেয়েছেন। ৪ টিই আইসিসির স্বীকৃত এবং সবচেয়ে বড় টুর্নামেন্টে। যার মধ্যে দুটি ম্যাচে জিতেছিলো বাংলাদেশ। আজকেরটা সহ হেরেছে বাকি দুটো ম্যাচে।


আইসিসির টুর্নামেন্ট আসলেই যেনো বদলে যান মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপে এখন পর্যন্ত ১৮ ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন। করেছেন ৮১৪ রান। সেঞ্চুরি ৩ টি, হাফসেঞ্চুরি ২ টি। এভারেজ ৫৮।


চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেছেন ৪ ম্যাচ। করেছেন ১৩৭ রান। এভারেজ ৬৮! সাথে আছে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের সেঞ্চুরিও।


এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৩ ইনিংস ব্যাট করেছেন মাহমুদউল্লাহ। নিউজিল্যান্ডের বিপক্ষে ৪১, ভারতের বিপক্ষে ৪৬ আর আজকে সাউথ আফ্রিকার বিপক্ষে ১১১। ৯৯ এভারেজে সর্বমোট ১৯৮ রান। যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। 


বিশ্বকাপের আগে মাহমুদউল্লাহকে দলে নেওয়া নিয়ে অনেক আলোচনা, সমালোচনা হয়েছে। এই বুড়োটাকে কেনো দলে রাখতে হবে, স্ট্রাইক রোটেট করতে পারেন না, স্ট্রাইক রেট বাড়াতে পারেন না এমন অনেক অভিযোগ রয়েছে তাকে নিয়ে। কিন্তু এই বুড়ো লোকটাই এখন পর্যন্ত বিশ্বকাপে আমাদের মানসম্মান রক্ষা করেছেন।


#cwc2023 #cricketworldcup #SAvsBAN

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ