✓✓বিভিন্ন পরিক্ষায় আসা কিছু প্রশ্ন✓✓
১/ প্রশ্ন: বাংলা সন কে কবে চালু করেন?
উঃ সম্রাট আকবর, ১৫৫৬ ইং সাল।
২/ প্রশ্ন: ‘গম্ভীরা’ বাংলাদেশের কোন অঞ্চলের গান?
উঃ চাপাইনবাবগঞ্জ।
৩/ প্রশ্ন: ‘চটকা’ বাংলাদেশের কোন অঞ্চলের গান?
উঃ রংপুর অঞ্চলের।
৪/ প্রশ্ন: ‘ভাটিয়ালী’ বাংলাদেশের কোন অঞ্চলের গান?
উঃ ময়মনসিংহ।
৫/ প্রশ্ন: ঢাকা ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্য গীতের নাম কি?
উঃ জারি।
৬/ প্রশ্ন: ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো’ গানটির গীতিকার কে?
উঃ আবদুল গফ্ফার চৌধুরী।
৭/ প্রশ্ন: ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো’ গানটির প্রথম সুরকার কে?
উঃ আবদুল লতিফ।
৮/ প্রশ্ন: ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো’ গানটির বর্তমান সুরকার কে?
উঃ আলতাফ মাহমুদ।
৯/ প্রশ্ন: ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার কে?
উঃ গোবিন্দ্র হাওলাদার।
১০/ প্রশ্ন: ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির সুরকার ও শিল্পী কে?
উঃ আপেল মাহমুদ।
১১/ প্রশ্ন: বাংলাদশের একমাত্র লোকশিল্প জাদুঘরটি কোথায় অবস্থিত?
উঃ সোনারগাঁয়ে।
১২/ প্রশ্ন: বাংলাদেশের প্রথম যাদুঘর কোনটি?
উঃ বরেন্দ্র যাদুঘর, রাজশাহী ১০ ডিসেম্বর, ১৯১০।
১৩/ প্রশ্ন: ঢাকা যাদুঘর কখন প্রতিষ্ঠিত হয়?
উঃ ০৭ আগষ্ট, ১৯১৩ সালে।
১৪/ প্রশ্ন: ঢাকা যাদুঘর কবে জাতীয় যাদুঘরে রূপান্তরিত হয়?
উঃ ১৭ নভেম্বর, ১৯৮৩।
১৫/প্রশ্ন: বাংলাদেশের জাতিভিত্ত্বিক বা নৃ-তাত্ত্বিক যাদুঘর কোথায়?
উঃ চট্টগ্রামের আগ্রাবাদে।
১৬/ প্রশ্ন: মুক্তিযুদ্ধ যাদুঘর কোথায় অবস্থিত?
উঃ ঢাকার সেগুন বাগিচায়, ২২ মার্চ, ১৯৯৬।
১৭/ প্রশ্ন: বিজ্ঞান যাদুঘরটি কোথায় অবস্থিত?
উঃ ঢাকার আগারগাঁয়ে।
১৮/ প্রশ্ন: মহাস্থানগড় যাদুঘর কোথায় অবস্থিত?
উঃ বগুড়া।
১৯/ প্রশ্ন: জয়নুল আর্ট গ্যালারী কোথায় অবস্থিত?
উঃ ময়মনসিংহ।
২০/ প্রশ্ন: বাংলাদেশের একমাত্র প্রানী যাদুঘর কোথায় অবস্থিত?
উঃ মীরপুর, ঢাকা। (চিড়িয়াখানার মধ্যে)
২১/ প্রশ্ন: ‘দুর্ভিক্ষের উপর ম্যাডোনা ৪৩’ ছবিটি কে একেঁছেন?
উঃ শিল্পাচার্য জয়নুল আবেদীন।
২২/ প্রশ্ন: প্রখ্যাত ‘তিন কন্যা’ ছবিটি কে একেঁছেন?
উঃ কামরুল হাসান।
২৩/ প্রশ্ন: বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সঙ্গীতজ্ঞ কে ছিলেন?
উঃ ওস্তাদ আয়াত আলী খান।
২৪/ প্রশ্ন: বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নৃত্যশিল্পী কে ছিলেন?
উঃ বুলবুল চৌধুরী।
২৫/ প্রশ্ন: বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পল্লীগীতি শিল্পী কে ছিলেন?
উঃ আব্বাস উদ্দিন ও আব্দুল আলীম।
২৬/ প্রশ্ন: বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যাদুকর কে?
উঃ জুয়েল আইচ।
২৭/ প্রশ্ন: বাংলাদেশের বিখ্যাত ভাস্কর কে?
উঃ শামীম সিকদার।
২৮/ প্রশ্ন: বাংলাদেশের শ্রেষ্ঠ কাঠ খোদাই শিল্পী কে ?
উঃ অলক রায়।
২৯/ প্রশ্ন: বাংলাদেশের শ্রেষ্ঠ কাটুনিস্ট কে ?
উঃ রফিকুন্নবী (রনবী)।
৩০/ প্রশ্ন: বাংলাদেশের সুর সম্রাট কাকে বলে?
উঃ ওস্তাদ আলাউদ্দিন খাঁ।
৩১/ প্রশ্ন: বাংলা একাডেমী কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ০৩ ডিসেম্বর, ১৯৫৫।
৩২/ প্রশ্ন: পূর্বে বাংলা একাডেমীর নাম কি ছিল?
উঃ বর্ধমান হাউজ।
৩৩/ প্রশ্ন: বাংলাদেশ শিল্পকলা একাডেমী কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৭৪।
৩৪/ প্রশ্ন: শিশু একাডেমী কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৭৭ সাল।
৩৫/ প্রশ্ন: বাংলাভাষার আদি নিদর্শন কি?
উঃ চর্যাপদ।
৩৬/ প্রশ্ন: বাংলাদেশের ‘বাউল সম্রাট’ কাকে বলা হয়?
উঃ লালন ফকির।
৩৭/ প্রশ্ন: বাংলা মুদ্রাক্ষরের জনক কে?
উঃ চার্লস উইলকিনস্।
৩৮/ প্রশ্ন: সর্বপ্রথম চলচ্চিত্র কে, কখন নির্মাণ করেন?
উঃ লুমিয়ার ব্রাদার (যুক্তরাষ্ট্র), ১৮৯৫ সাল।
৩৯/ প্রশ্ন: উপমহাদেশের চলচ্চিত্রের জনক কে?
উঃ হীরালাল সেন।
৪০/ প্রশ্ন: বাংলাদেশের চলচ্চিত্রের জনক কে?
উঃ আবদুল জব্বার খান।
৪১/ প্রশ্ন: হীরালাল সেনের নির্মিত চলচ্চিত্রটি প্রথম কবে কোথায় প্রদর্শিত হয়?
উঃ ৪ এপ্রিল, ১৮৯৮ সালে কলিকাতার ক্লাসিক থিয়েটারে।
৪২/ প্রশ্ন: উপমহাদেশের প্রথম ও বাংলায় সবাক চলচ্চিত্র কোনটি?
উঃ জামাই ষষ্ঠী, ১৯৩১ সালে।
৪৩/ প্রশ্ন: উপহমাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি?
উঃ আলী বাবা ও চল্লিশ চোর।
৪৪/ প্রশ্ন: বাংলাদেশের প্রথম চলচ্চিত্র কোনটি?
উঃ মুখ ও মুখোশ, ৩ আগষ্ট, ১৯৫৬।
৪৫/ প্রশ্ন: মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন?
উঃ আবদুল জব্বার খান।
৪৬/ প্রশ্ন: অস্কার পুরস্কার প্রাপ্ত একমাত্র বাংলা চলচ্চিত্র কোনটি?
উঃ পথের পাঁচালী, ১৯৯১ সাল।
৪৭/ প্রশ্ন: পথের পাঁচালী চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন?
উঃ সত্যজিৎ রায়।
৪৮/প্রশ্ন: পথের পাঁচালী চলচ্চিত্রটির প্রথম প্রদর্শিত হয়?
উঃ ১৯৫৫ সালে।
৪৯/ প্রশ্ন: বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক কে?
উঃ জহির রায়হান।
৫০/ প্রশ্ন: জহির রায়হান পরিচালিত প্রথম চলচ্চিত্র কোনটি?
উঃ কখনো আসেনি।
৫১/ প্রশ্ন: জহির রায়হান পরিচালিত বিখ্যাত চলচ্চিত্রগুলো হল?
উঃ ‘কাঁচের দেয়াল’, ‘জীবন থেকে নেয়া’, ‘Stop Genocide’
৫২/ প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রামান্য চিত্রের নাম কি?
উঃ ‘স্টপ জেনোসাইড’।
৫৩/ প্রশ্ন: ‘চিত্রা নদীর পাড়ে’ ও ‘লালসালু’ চলচ্চিত্রের নির্মাতা কে?
উঃ তানভীর মোকাম্মেল।
৫৪/ প্রশ্ন: ‘মুক্তির গান’, ‘অগ্রযাত্রা’ ও ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে?
উঃ তারেক মাসুদ।
৫৫/ প্রশ্ন: ‘চাকা’ ও ‘আগামী’ এর নির্মাতা কে?
উঃ মোরশেদুল ইসলাম।
৫৬/ প্রশ্ন: ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রটির নির্মাতা কে?
উঃ গৌতম ঘোষ।
৫৭/ প্রশ্ন: ‘লিবারেশন ফাইটার্স’ চলচ্চিত্রটির পরিচালক কে?
উঃ আলমগীর কবির।
৫৮/ প্রশ্ন: কোন প্রামান্য চিত্রটি ইন্টারন্যাশনাল এ্যামি অ্যাওয়ার্ড পুরস্কার লাভ করে?
উঃ ‘আমরাও পারি’ (এটিএন বাংলা নির্মিত)।
৫৯/ প্রশ্ন: বাংলা সিনেমার কোন অভিনেত্রী ‘ডক্টরেট’ ডিগ্রী লাভ করেছেন?
উঃ ববিতা।
৬০/ প্রশ্ন: বাংলা সিনেমার প্রথম অভিনেত্রী কে?
উঃ পূর্নিমা সেনগুপ্তা।
৬১/প্রশ্ন: বাংলা সিনেমার প্রথম মুসলিম অভিনেত্রী কে?
উঃ বনানী চৌধুরী।
৬২/ প্রশ্ন: বনানী চৌধুরী অভিনীত প্রথম চলচ্চিত্র কোনটি?
উঃ বিশ বছর আগে
৬৩/ প্রশ্ন: এফডিসি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৫৮ সালে।
৬৪/ প্রশ্ন: এফডিসিতে নির্মিত প্রথম ছবি কোনটি?
উঃ আছিয়া।
৬৫/ প্রশ্ন: এফডিসির প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি কোনটি?
উঃ আকাশ ও মাটি।
#hscallsubjectnote #sojonahmed
0 মন্তব্যসমূহ